২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ২শ বিক্ষোভকারী নিহত, দাবি বিরোধীদের

এক মাসেরও কম সময়ের মধ্যে সিরিয়ায় সরকারী বাহিনীর হাতে নিহত বিক্ষোভকারীর সংখ্যা ২'শ তে পৌঁছেছে বলে দাবি করেছে সিরিয়ার মূলধারার মানবাধিকার আন্দোলন। সরকারের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য আরব লীগকে আহ্বানও জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 09:50 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

আম্মান, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-এক মাসেরও কম সময়ের মধ্যে সিরিয়ায় সরকারী বাহিনীর হাতে নিহত বিক্ষোভকারীর সংখ্যা ২'শ তে পৌঁছেছে বলে দাবি করেছে সিরিয়ার মূলধারার মানবাধিকার আন্দোলন। সরকারের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য আরব লীগকে আহ্বানও জানিয়েছে তারা। সোমবার আরবলীগের মহাসচিবকে পাঠানো এক চিঠিতে 'দামেস্ক ডিক্লিয়ারেশন গ্র"প' নামের ওই মানবাধিকার দলটি জানিয়েছে, "সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনে ২'শ জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকশ মানুষ এবং গ্রেপ্তার হয়েছে কয়েকশ জন।" চিঠিতে বলা হয়েছে, "যখন সারা সিরিয়া জুড়ে বিক্ষোভকারীরা 'শান্তি', 'শান্তি' বলে চিৎকার করছে তখন সরকার জনসাধারণকে আতঙ্কগ্রস্ত করার জন্য এবং শহরগুলো নিয়ন্ত্রণ করার জন্য তাদের বাহিনী লেলিয়ে দিয়েছে।" চিঠিতে তারা সিরিয়া সরকারের বিরুদ্ধে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির জন্য আরবলীগের প্রতি আহ্বান জানায়। পিতা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন বাশার আল-আসাদ। তিনি ১১ বছর ধরে দেশটি শাসন করছেন। গত মাসে তিনি অপ্রত্যাশিত সরকার বিরোধী বিক্ষোভের মুখোমুখি হন। বিক্ষোভ মোকাবেলায় শক্তি প্রয়োগ করেন। গত মাসে দক্ষিণাঞ্চলীয় শহর দেরায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা মত প্রকাশের স্বাধীনতা ও দুর্নীতি বন্ধের দাবি জানায়। এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিরাপত্তা বাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলিবর্ষণ করে। এতে বহু মানুষ হতাহত হয়। বিক্ষোভের মুখে বাশার রাজনৈতিক সংস্কারের ভূয়া প্রতিশ্র"তি দেন। গত প্রায় এক মাস ধরে সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন চলছে। ২০০৫ সালে সামাজিক ব্যাক্তিত্ব, ইসলামী ও উদারনৈতিক নেতাদের একটি ঘোষণাপত্র স্বাক্ষরের মাধ্যমে দামেস্ক ডিক্লিয়ারেশন গ্র"প আত্মপ্রকাশ করে। ঘোষণাপত্রটি আসাদ পরিবারের ৪১ বছরব্যাপী শাসনাবসানে এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের লক্ষ্যে তৈরী করা হয়। আসাদ পরিবারের দীর্ঘ ৪১ বছরের শাসনামলের বিভিন্ন সময় এ গ্র"পের শীর্ষস্থানীয় ব্যাক্তিরা অনেক বছর জেলে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৫ ঘ.