২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুইস আবার দৌড়াবেন, তবে.....

এক সময়ের দ্রুততম মানব তিনি। অলিম্পিকে নয়টি সোনার পদক তার। দৌড়ঝাঁপ বহু আগে ছেড়ে দিলেও এখন কার্ল লুইস আবার দৌড়ানোর ঘোষণা দিলেন। তবে খেলার মাঠে নয়, রাজনীতির অঙ্গনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 04:57 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

নিউ জার্সি, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সময়ের দ্রুততম মানব তিনি। অলিম্পিকে নয়টি সোনার পদক তার। দৌড়ঝাঁপ বহু আগে ছেড়ে দিলেও এখন কার্ল লুইস আবার দৌড়ানোর ঘোষণা দিলেন। তবে খেলার মাঠে নয়, রাজনীতির অঙ্গনে। ৪৯ বছর বয়সি লুইস সোমবার জানান দিলেন, আগামী সিনেট নির্বাচনে বারাক ওবামার দল ডেমোক্রেট পার্টির হয়ে লড়বেন তিনি। রাজনীতিতে জড়ানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, দুর্দশাগ্রস্ত শিশু, পরিবার ও বয়স্কদের পাশে দাঁড়াতে চান তিনি। আর এটাই তাকে সিনেটে প্রার্থী হওয়ার প্রণোদনা দিয়েছে। খেলোয়াড়ি জীবনের সাফল্য রাজনীতিতেও ধরে রাখতে চাইছেন আফ্রিকা বংশোদ্ভুত এই আমেরিকান। জয়ের জন্য প্রত্যয়ীও তিনি। তার কথায়- "পেছনে তাকিয়ে দেখুন, যখন আমি দৌড়াই, তখন তা শুধু জেতার জন্যই।" অ্যাথলেটিক্সে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তারকা খেলোয়াড়দের একজন লুইসের বেড়ে ওঠা নিউ জার্সির মাউন্ট হলিতে। ২০০৫ সাল থেকে অবশ্য বাইরে আছেন তিনি। তবে রাজনীতির কারণে এখন তার ঘরে ফেরা হয়েছে। এ সিদ্ধান্ত যে সম্পূর্ণ নিজের- সাংবাদিকদের কাছে তাও তুলে ধরলেন তিনি। প্রয়াত বাবাকে উদ্ধৃত করে বললেন, "যাই করবে, মাথা খাটিয়ে নিজের সিদ্ধান্তে করবে- তার এ কথাটা আমি মেনে চলি।" ১৯৮৪ এ লস এঞ্জেলেস অলিম্পিকে দ্রুততম মানবের স্বীকৃতি আদায় করেছিলেন লুইস। সউলে পরবর্তী অলিম্পিকে দ্বিতীয় হলেও মাদক গ্রহণের জন্য নিষিদ্ধ হন ১০০ মিটার