গাজা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ইসরায়েলি বিমান হামলায় শুক্রবার ফিলিস্তিনি গেরিলা দল হামাসের ২ সদস্য এবং তিনি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা হামাসের দুটো সন্ত্রাসী স্কোয়াড চিহ্নিত করার পর ভূমি এবং আকাশ থেকে হামলা চালালে ২ গেরিলা নিহত হয়।
অন্যদিকে, খান ইউনিস এ একটি বাড়িতে হামলায় বয়স্ক এক ফিলিস্তিনিসহ দুই নারী নিহত হয়। আহত হয় আরো ৩ নারী। হাসপাতাল সূত্র একথা জানিয়েছে।
শুক্রবার ভোরবেলা থেকে অন্তত ১৫ টি রকেট ইসরায়েলে আঘাত হেনেছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।
গাজা-ইসরায়েল সীমান্তে উত্তেজনা দু'বছর ধরে কম থাকলেও গতমাস থেকে হঠাৎ করে তা বেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৯ ঘ.
bdnews24