ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইভরি কোস্টের ওপর ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার অবসান চান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেশটির প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা।
বিবিসি অন লাইন জানায়, বিশ্বের শীর্ষ কোকোয়া রপ্তানিকারক আইভরি কোস্টের স্যান পেদ্রো বন্দরের বর্তমান নিয়ন্ত্রণ রয়েছে ওয়াত্তারার হাতে। গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটির অর্থনীতির চাকা সচল করার উদ্দেশ্যে পুনরায় বাণিজ্য শুরু করার পরিকল্পনা করছেন তিনি।
তবে রাজধানী আবিদজানের পুরো নিয়ন্ত্রণ এখনো আসেনি ওয়াত্তারা সমর্থক বাহিনীর হাতে। সেখানে প্রেসিডেন্টের বাসভবনে এখনো অবস্থান করছেন দেশটির ক্ষমতা দখল করে রাখা প্রেসিডেন্ট লরা বাগবো।
বৃহস্পতিবার আইভরি কোস্টের টেলিভিশনে দেওয়া ভাষণে ওয়াত্তারা বলেন, নির্বাহী ক্ষমতা নিজ হাতে নেওয়ার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছেন তিনি।
গত পাঁচমাসের সংঘাতের পরে মানবাধিকার সঙ্কটে ভুগতে থাকা দেশটিতে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণসহ বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিশ্র"তি দেন তিনি।
টেলিভিশন ভাষণে ওয়াত্তারা বলেন, দেশটির কেন্দ্রীয় ব্যাংককে তাদের শাখাগুলোর কার্যক্রম পুনরায় চালু করতে বলা হয়েছে। বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের জন্য অন্যান্য ব্যাংকগুলোর কার্যক্রম যতো শিগগির সম্ভব শুরু করার জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আইভরি কোস্টে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনপরবর্তী ক্ষমতা দখলকে কেন্দ্র করে সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
ওই নির্বাচনে দেশটির নির্বাচন কমিশন ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করলে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট বাগবো। সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথও নেন তিনি।
আর আন্তর্জাতিক স
bdnews24