ভিসেনজা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির একদল ইতিহাসবিদ কবর খুঁড়ে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনা লিসার মডেলের দেহাবশেষ বের করতে চান।
মোনা লিসার জন্য লিসা গেরার্দিনি নামে এক নারী মডেল হয়েছিলেন বলে ধারণা করা হয়। কবর খুঁড়ে তার হাড়গোড় পাওয়া গেলে চিত্রকর্মটির মডেল বিষয়ক বিতর্কের অবসান হবে বলে ইতালির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে।
তাদের আশা, ওই নারীর হাড় খুঁজে পেলেই চিরকালের জন্য এই দীর্ঘ বিতর্কিত বিষয়টির সুরাহা হয়ে যাবে, যে কে আসলে ওই রহস্যময় প্রতিকৃতির জন্য মডেল হয়েছিলেন। ইতালির গণমাধ্যমের খবরে এমনটাই বলা হচ্ছে।
তবে একদল গবেষক স
bdnews24