২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ'র কাছে আর্থিক সহায়তা চেয়েছে পর্তুগাল

অবশেষে ঋণ নিতেই হচ্ছে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পর্তুগালকে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্থিক সহায়তা চেয়েছে বলে জানান বিদায়ী অন্তর্বর্তী প্রধামন্ত্রী হোসে সক্রাতেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 07:42 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

লিসবন, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবশেষে ঋণ নিতেই হচ্ছে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পর্তুগালকে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্থিক সহায়তা চেয়েছে বলে জানান বিদায়ী অন্তর্বর্তী প্রধামন্ত্রী হোসে সক্রাতেস। বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন। সক্রাতেস বলেন, অর্থনীতি গভীর সঙ্কটের মধ্যে আছে যা পর্তুগালের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। এ জন্যই সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্থিক সহয়তা কামনা করেছে। অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়ে গ্রিস ও আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছিল। এখন পর্তুগালও তাদের অনুসরণ করল। তবে আর্থিক সহায়তা চাইলেও ঠিক কি পরিমাণ অর্থ চাওয়া হয়েছে সে ব্যাপারে কোনো আভাস দেননি সক্রাতেস। অবশ্য ইউরো জোনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী তিন বছরে পর্তুগালের ৬০ থেকে ৮০ বিলিয়ন ইউরো প্রয়োজন হতে পারে। অর্থনীতিবিদদের অভিমত, পর্তুগালের বর্তমান সঙ্কট, অর্থনৈতিক বাস্তবতা মেনে না নেওয়ার ফল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৩ঘ.