২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি ঊপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩০

ইতালির লামপেডুসা দ্বীপের কাছে ভূ-মধ্যসাগরে একটি নৌকাডুবিতে ১৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে এবং অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

রোম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির লামপেডুসা দ্বীপের কাছে ভূ-মধ্যসাগরে একটি নৌকাডুবিতে ১৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে এবং অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর আফ্রিকা থেকে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করছিলো তারা। ইতালির ঊপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা বলেন, বুধবার ভোর ৪টার দিকে লামপেডুসার ৪০ মাইল দক্ষিণে সাগরে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে দুইশ' জনের মতো যাত্রী ছিলো। তাদের ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৫ টি লাশ পানিতে ভাসতে দেখা গেছে। কিন্তু ঝড়ো বাতাস ও সাগরে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জাানান কর্মকর্তারা। সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, লিবিয়া থেকে পালানো ৪শ'রও বেশি মানুষবাহী দুটো নৌকা নিখোঁজ হয়েছে। এ বছরের শুরু থেকে উত্তর আফ্রিকার কয়েক হাজার অবৈধ অভিবাসী ইতালিতে গেছে। তাদের অধিকাংশই তিউনিসিয়ার ঊপকূল থেকে মাত্র দেড়শ' কিলোমিটার দূরত্বের লামপেডুসা দ্বীপে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০৫ ঘ.