দ্য হেগ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় বিক্ষোভ শুরুর আগেই তা দমনে কঠোর পদক্ষেপের এমনকি জনতার ওপর গুলি চালানোর পরিকল্পনা ছিলো গাদ্দাফি সরকারের।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আইনজীবী লুই মোরেনো-ওকাম্পো রয়টার্সকে বলেন, "আমাদের কাছে তথ্য আছে, জানুয়ারিতে তিউনিসিয়া ও মিশরে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার পর লিবিয়ার শাসকগোষ্ঠী নিজেদের দেশে বিক্ষোভ দমনের পরিকল্পনা করে।"
"বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তারা কাঁদানে গ্যাস ব্যবহার, এমনকি হত্যার পরিকল্পনা করে।"
ওকাম্পো বলেন, বেসামরিক মানুষ হত্যা ছিলো ওই পরিকল্পনার অংশ।
মধ্য ফেব্র"য়ারি লিবিয়ায় সরকার পতনের দাবিতে বিক্ষোভ শুরু হয়।
আইসিসির হিসাবে, ১৫ থেকে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় অন্তত পাঁচশ' ৬৫ জন নিহত হয়।
তবে সহিংসতায় অন্তত এক হাজার মানুষ নিহত হয় বলে জানায় যুক্তরাজ্য।
তখন অনেক বিক্ষোভকারী নিখোঁজ হয় এবং অনেকের ওপর নির্যাতন করা হয় বলেও জানান ওকাম্পো।
ওকাম্পো বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই হত্যাকাণ্ডের অভিযোগে গাদ্দাফি, তার ছেলেদের ও ঘনিষ্ট মিত্রদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আইসিসির কাছে অনুরোধ জানানো হবে।
২৬ ফেব্র"য়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়ায় হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখার জন্য আইসিসির কাছে সুপারিশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮১৬ ঘ.
bdnews24