ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডায়াবেটিস আক্রান্তদের যকৃৎ রোগে ভুগে মারা যাওয়ার সম্ভবনা অন্যান্যদের চেয়ে ৭০শতাংশ বেশী। ব্রিটেনের নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
ডায়াবেটিস এর কারণে কয়েক ধরনের যকৃৎ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ার কথা সবার আগে থেকেই জানা। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে অপারগতা ডায়াবেটিস রোগীদের যকৃৎ রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা বাড়ায়।
শর্করা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে যকৃতে ক্ষত হতে পারে। যা সিরোসিস বা ক্যান্সার হিসাবে পরিচিত।
গবেষণায়, এডিনবরার গবেষকরা ৩৫ থেকে ৮৪ বছরের বিভিন্ন মানুষের ছয় বছরের তথ্য পর্যালোচনা করেন।
এতে যকৃৎ রোগে মারা যাওয়া ১,২৬৭জন ডায়বেটিস আক্রান্তের সঙ্গে ১০,১০০জন ডায়াবেটিসহীন মানুষের তুলনামূলক গবেষণায় দেখা যায়, ডায়াবেটিস আক্রান্ত প্রতি চারজনের একজন যকৃৎ ক্যান্সারে মারা গেছে, যার হার ২৪ শতাংশ।
বিপরীতে ডায়বেটিস নেই এমন মানুষদের ক্ষেত্রে প্রতি দশজনে একজন যকৃৎ রোগে মারা গেছে। যার হার ৯ শতাংশ।
তবে, ডায়াবেটিসহীন মানুষ যারা যকৃৎ রোগেভুগে মারা যায় তাদের অধিকাংশই মদাসক্তিজনিত যকৃৎ রোগের শিকার হয়, যার হার ৬৩ শতাংশ। আর ডায়াবেটিস আক্রান্তদের ক্ষেত্রে এই হার ৩৮ শতাংশ।
যুক্তরাজ্য বার্ষিক ডায়াবেটিস পেশাজিবী সম্মেলনে এ গবেষণার ফল প্রকাশ করা হয়। সম্মেলনটি শুক্রবার শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৭ ঘ.
bdnews24