বৈরুত, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় নতুন সরকার গঠন করতে সাবেক কৃষিমন্ত্রী আদেল সাফারকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
সিরিয়ার কয়েকদফা বিক্ষোভের পর গত সপ্তাহে মন্ত্রিসভা পদত্যাগ করে। সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজি ওরির নেতৃত্বাধীন সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেন আসাদ।
এরপর রোববার সাফারকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়ে একটি ফরমান জারি করেন তিনি।
নতুন প্রধানমন্ত্রী সাফার দুইদিনের মধ্যেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে। সাফার ক্ষমতাসীন বাথ পার্টির সদস্য।
উল্লেখ্য, সিরিয়ায় সরকারের ক্ষমতা সীমিত। প্রেসিডেন্ট আসাদ, তার পরিবার এবং নিরাপত্তা বিভাগই বেশির ভাগ ক্ষমতার অধিকারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩৪০ ঘ.
bdnews24