২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিমাইন পাতছে গাদ্দাফি বাহিনী

লিবিয়ায় আজদাবিয়াহ শহরের চারপাশের এলাকায় ভূমিমাইন পেতেছে গাদ্দাফি বাহিনী। এতে করে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

বেনগাজি, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় আজদাবিয়াহ শহরের চারপাশের এলাকায় ভূমিমাইন পেতেছে গাদ্দাফি বাহিনী। এতে করে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার গাদ্দাফি বাহিনীর হামলার মুখে বিদ্রোহীরা আজদাবিয়াহ শহর থেকে পিছু হটার পর কয়েকদিনে মানবাধিকার ও মাইন বিষয়ক বিশেষজ্ঞরা ওই এলাকায় মানই পাতা দুটো এলাকা চিহ্নিত করেছেন। মাইনগুলোর মধ্যে ব্রাজিলের তৈরি মানব-বিধ্বংসী মাইন এবং মিশরের তৈরি ট্যাংক-বিধ্বংসী মাইনও আছে। মাইন পাতা একটি এলাকার অবস্থান আজদাবিয়া-বেনগাজি সড়ক থেকে কিছুটা দূরে। আর এর ১ কিলোমিটার দূরেই কয়েকটি ভবনের কাছে রয়েছে আরেকটি ভূমিমাইন এলাকা। একটি এলাকা থেকে ২৪ টি ট্যাংক-বিধ্বংসী মাইন এবং ৩০ থেকে ৪০ টি মানব-বিধ্বংসী মাইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বেনগাজিতে মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ'র পর্যবেক্ষক পিটার বোকারেট। একই পরিমাণ মাইন পাওয়া গেছে অপর এলাকা থেকেও। পিটার জানান, সোমবার মাইন এলাকায় একটি ট্রাক বিধ্বস্ত হয়েছে। ট্রাকটি টেনে তোলা চেষ্টা চলার সময় আরেকটি মাইন বিস্ফোরণ হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে বহু মানুষ এবং গাড়ি ওই এলাকায় দিয়ে যাওয়া আসা করে বলে জানান পিটার। বিডিনিউজ টেয়োন্টিফোর ডটকম/এলকিউ/২০৮০ ঘ.