২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে প্রাদেশিক পরিষদে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

সাদ্দাম হোসেনের জন্মশহর ইরাকের তিকরিতে মঙ্গলবার প্রাদেশিক পরিষদের সদরদপ্তরে হামলা ও জিম্মিকারীদের সাথে নিরাপত্তাবাহিনীর বন্দুকযুদ্ধে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

বাগদাদ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাদ্দাম হোসেনের জন্মশহর ইরাকের তিকরিতে মঙ্গলবার প্রাদেশিক পরিষদের সদরদপ্তরে হামলা ও জিম্মিকারীদের সাথে নিরাপত্তাবাহিনীর বন্দুকযুদ্ধে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশের হেলথ অপারেশন সেন্টারের প্রধান জসিম আল-দুলাইমি বলেন, হামলায় ৫৬ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছে। কিন্তু ওই প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান রায়েদ ইব্রাহিম ৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে বলে তিনি জানান। রয়টার্সসহ অন্যান্য সংবাদমাধ্যমের হয়ে কর্মরত শাবাহ আল-বাজি নামে একজন স্বাধীন (ফ্রিল্যান্স) সাংবাদিক ও তিনজন পরিষদ সদস্যও এ হামলায় নিহত হয়েছেন। বন্দুকধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত জঙ্গি নিহত হয়েছে বলে জানান দুলাইমি। এর আগে কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা গাড়িবোমা, বিস্ফোরক বেল্ট এমনকি হাত গ্রেনেড ব্যবহার করে পরিষদ ভবনে হামলা চালায়। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানায়। তাদের হামলায় অন্তত ২০ জন নিহত ৬৫ জন আহত হয়। এ সময় তারা ভেতরে থাকা মানুষজনকে জিম্মিও করে। কর্মকর্তারা আরো জানায়, বিস্ফোরণে যাদের মৃত্যু হয়নি বন্দুকধারীরা তাদের গুলি করে হত্যা করে। চলতি বছরের জানুয়ারিতে তিকরিতে পুলিশ সংগ্রহ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৬০ জন নিহত হয়। এরপর এটিই তিকরিতে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৪ ঘ.