বিন জাওয়াদ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর পচণ্ড হামলার মুখে সিরত এর পর বিন জাওয়াদ থেকেও পিছু হটেছে বিদ্রোহী বাহিনী।
গাদ্দাফির নিজের শহর সিরত দখল করতে গিয়ে মঙ্গলবারপাল্টা আক্রমণের মুখে পিছু হটে বিন জাওয়াদে অবস্থান নেয় বিদ্রোহীরা।
সেখানেও তাদের ওপর গোলা হামলা চলতে থাকায় বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। শ'শ' পিক আপ ট্রাকে করে বিদ্রোহীরা বিন জাওয়াদ থেকে পালিয়ে যেতে থাকে।
সে সময়ও রাস্তায় তাদের ওপর গুলি ছুড়ে এবং শেল নিক্ষেপ করে গাদ্দাফির অনুগত বাহিনী।
সোমবার সিরতের ১২৫ কিলোমিটার পূর্বের নাওফালিয়া শহরের নিয়ন্ত্রণ নিয়ে সিরতের দিকে এগোয় বিদ্রোহীরা। কিন্তু গাদ্দাফির অনুগত বাহিনী সেখান থেকে তাদের তাড়িয়ে আরো ৩০ কিলোমিটার পূর্বের বিন জাওয়াদ শহর পর্যন্ত নিয়ে যায়।
সিরতে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে এসেছে বলে সোমবার দাবি করেন তাদের এক মুখপাত্র।
ঘটনাস্থল থেকে বিবিসির প্রতিনিধি নিক
bdnews24