২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার দেরায় বিক্ষোভে গুলি

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় নগরী দেরায় সোমবার শ' শ' বিক্ষোভকারীর ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

সিরিয়া, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় নগরী দেরায় সোমবার শ' শ' বিক্ষোভকারীর ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা জরুরি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিলো। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীরা দেরার মূল চত্বরে জড়ো হয়। "জরুরি আইন বন্ধ করো", "মর্যাদা চাই, মুক্তি চাই" দাবিতে স্লোগান দেয় তারা। এ সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক মিনিট ফাঁকা গুলি ছোড়ে। কিন্তু গুলি থেমে যেতেই বিক্ষোভকারীরা আবার ওই জায়গায় সমবেত হয়। বিপুল সেনা উপস্থিতির মধ্যেও বিক্ষোভকারীরা অনড় বলে জানান তিনি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ১০ দিনের সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৬১ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩০ ঘ.