২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় সংঘাত বন্ধের আহ্বান পোপের

লিবিয়ার সংঘাত বন্ধে অস্ত্রের ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। রোববার ভ্যাটিকান সিটিতে সাপ্তাহিক প্রার্থনা সভায় সমবেতদের উদ্দেশে বক্তৃকাকালে তিনি এ আহ্বান জানান। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ভ্যাটিকান সিটি, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার সংঘাত বন্ধে অস্ত্রের ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। রোববার ভ্যাটিকান সিটিতে সাপ্তাহিক প্রার্থনা সভায় সমবেতদের উদ্দেশে বক্তৃকাকালে তিনি এ আহ্বান জানান। বেনেডিক্ট বলেন, "আমি ঈশ্বরের কাছে লিবিয়া ও সমগ্র উত্তর আফ্রিকায় শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করছি। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে রাজনৈতিক ও সামরিক দায়িত্বে থাকা আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে অস্ত্র ব্যবহার বন্ধ করে আলোচনা শুরুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।" ইতালি জানিয়েছে, তারা জার্মানির সঙ্গে যৌথভাবে অস্ত্রবিরতির ব্যাপারে খসড়া পরিকল্পনা করছে। এরআগে রোববার পোপ বেনেডিক্ট রোমের একটি স্মৃতিসৌধ পরিদর্শন করেন। ১৯৪৪ সালে ৩৩৫ জন ইতালীয় নাগরিককে হত্যা করে জার্মানির নাৎসি বাহিনী। ওই সৌধটি তাদের স্মৃতিকে ধারণ করে আছে। রোববার ছিল ওই ভয়াবহ হত্যাকাণ্ডের ৬৭ তম বার্ষিকী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০০ ঘ.