২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার মাঠে নেমেছে সেনাবাহিনী

সিরিয়ায় বিক্ষোভ দমন করতে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

সিরিয়া, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--সিরিয়ায় বিক্ষোভ দমন করতে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকে। প্রায় দু'সপ্তাহ ব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে শনিবার উত্তরপশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী লাটাকিয়ায় প্রথম সেনাবাহিনী মোতায়েন করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শনিবারের বিক্ষোভে লাটাকিয়ায় ১২ জন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা ফেরাতে সেখানে সেনা নামানো হলো। গোপন পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে শনিবার রাতে লাটাকিয়ার রাস্তায় নামে সেনারা। অধিবাসীরা একথা জানিয়েছে। লাটাকিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা উপস্থিতি জরুরি বলেই মনে করছে লোকজন। এমন কথাই জানিয়েছেন ওই নগরীর এক অধিবাসী। কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদ খুব শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত সপ্তাহ জুড়ে সিরিয়ায় বিক্ষোভ সংঘর্ষে দেরা, সানামে, লাটাকিয়া, দামেস্কসহ অন্যান্য শহরে বহু মানুষের মৃত্যু হয়েছে। সরকার এ রক্তক্ষয়ের জন্য সশস্ত্র বিভিন্ন দলকে দায়ী করেছে। সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলোর দাবি সিরিয়ায় বিক্ষোভে সহিংসতায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/এলকিউ/২১৪৬ ঘ.