২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের মধ্যস্থতা প্রস্তাবে রাজি বাহরাইনের বিরোধীদল

বাহরাইনে রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় কুয়েতের মধ্যস্থতার প্রস্তাব গ্রহণ করেছে দেশটির সবচেয়ে বড় শিয়া বিরোধীদল ওয়েফাক। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

মানামা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাহরাইনে রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় কুয়েতের মধ্যস্থতার প্রস্তাব গ্রহণ করেছে দেশটির সবচেয়ে বড় শিয়া বিরোধীদল ওয়েফাক। ওয়েফক এর এক সদস্য জাসিম হুসেইন রোববার একথা জানিয়েছেন। বাহরাইনে কয়েক সপ্তাহের শিয়া বিক্ষোভ ১৬ মার্চে ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী। এরপরপরই বাদশাহ দেশে সামরিক আইন জারি করেন এবং বিক্ষোভ মোকাবেলায় প্রতিবেশী দেশগুলো থেকে সেনা চেয়ে পাঠান। হুসেইন বলেন, সংকট নিরসনে কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ বাহরাইনের ক্ষমতাসীন আল খলিফা পরিবারের সঙ্গে শিয়া বিরোধীদলের আলোচনায় মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। একে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, বাহরাইনের ক্রাউন প্রিন্স শেখ সালাম বিন হামাদ আল খলিফার প্রস্তাবিত মধ্যস্থতা আলোচনায় বসার জন্য ওয়েফাকের কোনো শর্ত নেই। তবে আলোচনায় কন্টকাকীর্ণ ইস্যু হয়ে থাকবে বাহরাইনে বিদেশি সেনা উপস্থিতির বিষয়টি। ওয়েফাক এবং এর ছয় মিত্রদল এর আগে গত সপ্তাহে আলোচনায় বসার জন্য রাস্তা থেকে বিদেশি সেনা সরিয়ে নেওয়া এবং বন্দিদের মুক্তি দেওয়ার শর্ত দিয়েছিলো। রোববার হুসেইন জানান, বিদেশি সেনা বাহরাইনে পৌঁছার আগে বাদশাহ হামাদ যে সমস্ত ইস্যু নিয়ে আলোচনায় বসার রূপরেখা দিয়েছিলেন সেগুলোর ভিত্তিতেই আলোচনা হতে হবে। এগুলোর মধ্যে আছে নির্বাচিত সরকারের পাশাপাশি নির্বাচনী জেলাগুলো সংস্কারের দাবি। উল্লেখ্য, সুন্নি মুসলিম রাজপরিবার শাসিত বাহরাইনের ৬০ ভাগেরও বেশি মানুষ শিয়া মুসলিম স