২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া অভিযান 'অসংখ্য' প্রাণ বাঁচিয়েছে : ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন নাগরিকদের বলেছেন, লিবিয়ায় পশ্চিমা সামরিক অভিযানে 'অসংখ্য' বেসামরিক মানুষের জীবন বাঁচানো গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 07:54 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ওয়াশিংটন, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন নাগরিকদের বলেছেন, লিবিয়ায় পশ্চিমা সামরিক অভিযানে 'অসংখ্য' বেসামরিক মানুষের জীবন বাঁচানো গেছে। জাতির উদ্দেশ্যে সাপ্তাহিক বেতার বক্তৃতায় শনিবার তিনি লিবিয়া অভিযানকে সংক্ষিপ্ত, পরিষ্কার ও জবাবদিহিতামূলক বলে উল্লেখ করেন। ওবামা আরো বলেন, লিবিয়ার আকাশ প্রতিরক্ষা পঙ্গু হয়ে গেছে। গাদ্দাফির বাহিনী বেনগাজি প্রভৃতি শহরের দিকে আর অগ্রসর হচ্ছে না। "কোনো ভুল না করে আমরা দ্রুত সাড়া দিয়েছি, তাতে একটি মানবিক বিপর্যয় এড়ানো গেছে। এতে করে অসংখ্য বেসামরিক - নিরপরাধ নারী, পুরুষ ও শিশু প্রাণে রক্ষা পেয়েছে।", বলেছেন ওবামা। প্রেসিডেন্ট ওবামা জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বের প্রতিটি সমস্যায় "জড়ানো উচিৎ নয়, এবং তা সম্ভবও না"। কিন্তু লিবিয়ার মত কোনো পরিস্থিতি কোথাও তৈরী হলে এবং আন্তর্জাতিক স