ক্যানবেরা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলীয় সেনারা ফেইসবুকে আফগানিস্তানের ভিডিও ফুটেজ প্রকাশ ও বর্ণবাদী মন্তব্য করার কারণে ক্ষমা চেয়েছে অস্ট্রেলিয়ার সরকার।
অস্ট্রেলিয়ার সেনাকর্তৃপক্ষ জানিয়েছে, বর্ণবাদী ওই মন্তব্য এবং ভিডিও ফুটেজ প্রকাশের বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন স্মিথ জানিয়েছেন এ জন্য তিনি আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল রহিম ওয়ারদাকরের কাছে ক্ষমা চেয়েছেন।
স্মিথ অস্ট্রেলিয়ার রেডিওতে ঘোষণা করেছেন, "আমি আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে বিষয়টি জানিয়েছি এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী প্রধান এবং সেনাবাহিনী প্রধান এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তারা আইনানুগ সব ব্যবস্থা গ্রহণ করা হবে।"
অস্ট্রেলিয়ার প্রায় ১৫৫০ জন সেনা আফগানিস্তানের দক্ষিণ উরুজগান প্রদেশের ট্রিরিন কট এলাকায় দায়িত্ব পালন করছে।
অস্ট্রেলিয়ান সেনাদের বিদ্বেষপূর্ণ ওই মন্তব্যে দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডও বিব্রত হয়েছেন।
স্মিথ এবং সেনা প্রধান জানিয়েছেন, ভিডিও ফুটেজ প্রকাশের বিষয়টি গ্রহণযোগ্য নয় এ জন্য অপরাধীরা চাকরিচ্যুত হতে পারে অথবা তাদের কারাদণ্ড হতেও পারে।
ফেইসবুকে পোস্ট করা ওই ভিডিও ফুটেজের জন্য আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার সুনাম ক্ষুণ
bdnews24