২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে বাসে বোমা, নিহত ১

জেরুজালেমে একটি বাসে বুধবার বোমা বিস্ফোরণে ১ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

জেরুজালেম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জেরুজালেমে একটি বাসে বুধবার বোমা বিস্ফোরণে ১ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ এ হামলার জন্য ফিলিস্তিনি গেরিলাদের দায়ী করেছে। জেরুজালেমে ৭ বছরের মধ্যে এটিই প্রথম এ ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা। এ ঘটনার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৯ ঘ.