২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র অভিনেত্রী এলিজাবেথ টেলর আর নেই

হলিউডের কিংবদন্তীর অভিনেত্রী এলিজাবেথ টেলর ৭৯ বছর বয়সে লস এঞ্জেলেস এ মারা গেছেন। এবিসি নিউজ বুধবার এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ওয়াশিংটন, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-হলিউডের কিংবদন্তীর অভিনেত্রী এলিজাবেথ টেলর ৭৯ বছর বয়সে লস এঞ্জেলেস এ মারা গেছেন। এবিসি নিউজ বুধবার এ খবর দিয়েছে। বিংশ শতাব্দীর অন্যতম সেরা এ চলচ্চিত্র অভিনেত্রীর রোগভোগের দীর্ঘ ইতিহাস আছে। সারা জীবনই বিভিন্ন সময় রোগভোগ করে এসেছেন তিনি। মৃত্যুর আগে হৃদযন্ত্রের সমস্যার কারণে তার চিকিৎসা চলছিলো বলে জানিয়েছে বিবিসি। দুবার অস্কার পুরস্কার জয়ী এলিজাবেথ টেলর ৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। এলিজাবেথ অভিনীত বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে 'ন্যাশনাল ভেলভেট', 'ক্লিওপেট্রা'এবং 'হুইজ অ্যাফরেইড অব ভার্জিনিয়া উলফ'। 'বাটারফিল্ড এইট' ও 'হুইজ অ্যাফরেইড অব ভার্জিনিয়া উলফ' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি অস্কার পুরস্কার পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম/এলকিউ/১৯৫৪ ঘ.