২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলের বিমান হামলা

গাজায় ইসরায়েলের বিমান হামলায় সোমবার কমপক্ষে ১৯জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

গাজা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় ইসরায়েলের বিমান হামলায় সোমবার কমপক্ষে ১৯জন আহত হয়েছে। ইসরায়েলে ফিলিস্তিনি গেরিলা দল হামাসের রকেট ও মর্টার শেল হামলার পর ইসরায়েল এ বিমান হামলা চালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও গেরিলা দলগুলো। হামাসের একজন চিকিৎসা কর্মকর্তা রয়টার্সকে জানান, ইসরায়েলি বিমান হামলায় চার ফিলিস্তিনি গেরিলা, ৭ শিশু ও দুই নারীসহ ১৯ জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপত্র রয়টার্সকে জানান, তাদের যুদ্ধবিমানগুলো গাজায় ছয়টি লক্ষ্যে হামলা চালিয়েছে। হামাসের রকেট ও মর্টার শেল হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজায় ইসরায়েলের এ হামলায় দুপক্ষের মধ্যে আবার উত্তেজনা বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এবি/এলকিউ/২০২২ ঘ.