২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে আবার বিক্ষোভ

সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার বিক্ষোভ করেছে জনতা। রোববার কড়া পুলিশ পাহারা উপেক্ষা করে কারাবন্দি স্বজনদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সমানে জড়ো হয় লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

রিয়াদ, মার্চ ২০ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার বিক্ষোভ করেছে জনতা। রোববার কড়া পুলিশ পাহারা উপেক্ষা করে কারাবন্দি স্বজনদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সমানে জড়ো হয় লোকজন। সৌদি বাদশাহ আবদুল্লাহ দেশের নাগরিকদের ক্ষোভ প্রশমনে কয়েক বিলিয়ন ডলারের সুযোগ-সুবিধার ফরমান জারির দু দিন পর জনগণ ফের এ বিক্ষোভ করলো। সৌদি আরবে বিক্ষোভ নিষিদ্ধ। রয়টার্সের সাংবাদিকরা কড়া পুলিশ প্রহরাধীন মন্ত্রণালয়ের কাছে ঘেঁষতে পারেনি। তবে তারা দূর থেকেকয়েক ডজন মানুষকে মন্ত্রণালয়ের সামনে সমবেত হতে দেখেছে। ওই সময় মন্ত্রণালয় ঘিরে ছিলো অন্তত ৫০ টি পুলিশের গাড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক এ বিক্ষোভকারী বলেন, নিরাপত্তা বাহিনী প্রায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে। তিনি জানান, লোকজন তাদের প্রিয়জনদের কারামুক্তির দাবি নিয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করার চেষ্টা চালায়। কিন্তু তিন চারটি পুলিশের গাড়ি এসে লোকজনকে নিয়ে যায়। এ ব্যাপারে মন্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাইকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪০ ঘ.