২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে গণভোট অনুষ্ঠিত, এলবারাদির ওপর হামলা

গণবিক্ষোভের মুখে দীর্ঘদিনের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের পর মিশরে সংবিধান সংশোধন প্রশ্নে শনিবার প্রথম গণভোট হয়েছে। তবে সাবেক জাতিসংঘ কূটনীতিক মোহাম্মদ এল বারাদির ওপর হামলায় দিনটি কলঙ্কিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

কায়রো, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণবিক্ষোভের মুখে দীর্ঘদিনের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের পর মিশরে সংবিধান সংশোধন প্রশ্নে শনিবার প্রথম গণভোট হয়েছে। তবে সাবেক জাতিসংঘ কূটনীতিক মোহাম্মদ এল বারাদির ওপর হামলায় দিনটি কলঙ্কিত হয়েছে। আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচনের সাংবিধানিক ভিত্তি তৈরি করতে সংবিধান সংশোধনের উদ্দেশ্যে শনিবার মিশরে গণভোট অনুষ্ঠিত হয়। এল বারাদি স্থানীয় এক ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে ৬০জনের মত কিশোর-তরুণের একটি দল "আমরা তোমাকে চাই না, আমরা তোমাকে চাইনা" শ্লোগান দিতে দিতে তার ওপর হামলা চালায়। কায়রোার এই কেন্দ্রটিতে তিনি ভোট না দিয়ে অন্য কোন কেন্দ্রে চলে যান। এ সময় হামলাকারীদের ছোড়া পাথরে তার গাড়ির কাঁচ ভেঙে যায়। হামলার জন্য মুবারকপন্থী 'গুন্ডা'দের দায়ী করেছেন বারাদি। স্মরণকালের এ প্রথম অবাধ নির্বাচনে ভোট দিতে মানুষ স্মতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে হাজির হয় দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তারা ছিলো দৃঢ়প্রতিজ্ঞ। ভোটকেন্দ্রে এমন অনেক মানুষ ছিলো যারা কখনোই ভোট দেয়নি। এমনই একজন ৫৩ বছর বয়সী আহমেদ আল সামী। তিনি এর আগে কখনো ভোট দেননি। কারণ, আগের সব ভোটই ছিল প্রতারণা। সেসময় ভোট দেওয়ার সুযোগই পাওয়া যায়নি বলে জানান তিনি। কায়রোর উপকন্ঠে প্রায় ১০০জন ভোটারের একটি লাইনে তিনি দাঁড়িয়েছিলেন। দৃঢ় কন্ঠে বলেন, "এখন আমি স্বাধীনতার জন্য ভোট দিতে এসেছি।" তবে এই গণভোট নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে মিশরের সংস্কারবাদী আন্দোলনকারীরা। তাদের একটি অংশ সংবিধান সংশোধনের পক্ষে। অন্যপক্ষ সম্পূর্ণ নতুন সংবিধান রচনার দাবি জানিয়েছে। মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য ইসলামিক দলগুলো বলছে, প্রয়োজনীয় সংশোধন করে বর্তমান সংবিধানটিই বহাল রাখা উচিৎ। এ দলে মুবারকের এনডিপি দলের অবিশিষ্টাংশরাও আছে। অন্যদিকে, অন্যান্য বিরোধীদল এবং মোহাম্মদ এলবারাদি ও আমর মুসার মতো প্রেসিডেন্ট পদপ্রার্থীরা পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনার পক্ষে অবস্থান নিয়েছেন। ৮ কোটি মানুষের দেশ মিশরে সাড়ে ৪ কোটি ভোটার শনিবারের নির্ভাচনে ভোট দিয়েছে। পুলিশকে সাহায্য করতে মাঠে নামানো হয় ৩৭ হাজার সেনা সদস্য। আগামী সেপ্টেম্বর মাসে মিশরে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরপর হবে প্রেসিডেন্ট নির্বাচন। মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমইএনএ জানায়, ইউরোপীয় পার্লামেন্টের ১৪ জন সদস্য এই গণভোট পর্যবেক্ষণ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫৭ ঘ.