২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগরতলায় শরণার্থী ক্যাম্পে আগুন, নিহত ১৬

ভারতের ত্রিপুরা রাজ্যে রিয়াং জনগোষ্ঠীর একটি শরণার্থী ক্যাম্পে শনিবার দুপুরে আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

আগরতলা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরা রাজ্যে রিয়াং জনগোষ্ঠীর একটি শরণার্থী ক্যাম্পে শনিবার দুপুরে আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। কাঞ্চনপুর শহরের নাইসিংপাড়ায় অবস্থিত ঘনবসতিপূর্ণ এই ক্যাম্পে নিহতদের বেশিরভাগই শিশু বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার কাজ চালাতে ও আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। পুলিশের উপ-মাহাপরিদর্শক নেপাল দাস বলেন, দুপুরে রিয়াং ক্যাম্পে আগুন লাগে। আমরা ১৬ জনের মৃত্যু বিষয়ে নিশ্চিত হয়েছি। মৃতের সংখ্যা বাড়তে পারে। সকাল ১২টার দিকে ক্যাম্পের একটি বাঁশের ঘরে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান। কাঞ্চনপুরের দমকলকর্মীরা এসে পৌঁছার আগে কয়েকশ' ঘর পুড়ে যায়। পাহাড়ি এলাকা হওয়ায় আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানিও পাওয়া যায়নি বলে এই পুলিশ কর্মকর্তা জানান। কাঞ্চনপুরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দিলীপ চাকমা বলেন, অগ্নিনির্বাপন দলের সহায়তার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত জনবল পাঠানো হয়েছে। তারা পুড়ে যাওয়া দেহগুলো উদ্ধার কাজে সহায়তা করে। পুড়ে যাওয়া কোনো কোনো মৃতদেহ চেনা যাচ্ছে না বলেও দিলীপ চাকমা জানান। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে উত্তর ত্রিপুরার একটি সাব ডিভিশনাল শহর কাঞ্চনপুর। এখানে ছয়টি ক্যাম্পে ৩৫ হাজারেরও বেশি রিয়াং শরণার্থীর আবাস। সংখ্যাগুরু মিজো স