২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার আকাশে ফরাসি যুদ্ধবিমান

বেনগাজিতে বিদ্রোহীদের ওপর মুয়াম্মার গাদ্দাফির অনুগত সামরিক বাহিনীর হামলা চলমান অবস্থায় সেখানে টহল দিয়েছে ফরাসি যুদ্ধবিমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনগাজিতে বিদ্রোহীদের ওপর মুয়াম্মার গাদ্দাফির অনুগত সামরিক বাহিনীর হামলা চলমান অবস্থায় সেখানে টহল দিয়েছে ফরাসি যুদ্ধবিমান। বিদ্রোহীদের দখলে থাকা লিবীয় এ শহরে ফরাসি বিমানের টহলের কথা বিবিসিকে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। শনিবার ব্রিটিশ সময় দুপুর সোয়া ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা) ফরাসি সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে লিবিয়ার আকাশসীমায় ফরাসি বিমান ঢুকেছে। লিবিয়ায় বিমান হামলা চালানোর বিষয়টি বৃহস্পতিবার জাতিসংঘে অনুমোদনের পর সেখানে পশ্চিমা সামরিক উপস্থিতির ঘটনা এটিই প্রথম। এদিকে গাদ্দাফির সঙ্গে লড়াইয়ের পরিকল্পনা ঠিক করতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠক করছেন পশ্চিমা ও আরব বিশ্বের নেতারা। এ বৈঠক শেষ হওয়ার পর লিবিয়ার ওপর পশ্চিমা বিমান হামলা শুরু হবে বলে কূটনীতিকরা বলছেন। সারকোজি বলেন, আমাদের বিমানবাহিনী যেকোনো ধরনের দখলদারিত্ব প্রতিহত করবে। এ ঘটনার কয়েকঘণ্টা আগে বিদ্রোহীদের দখলে থাকা বেনগাজি শহরে হামলা চালা লিবীয় সামরিক বাহিনীর গাদ্দাফির অনুগত অংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২১২৪ ঘ.