২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষোভ দমাতে সৌদি বাদশাহর বিলিয়ন ডলারের ফরমান

জনগণকে শান্ত রাখতে কয়েক বিলিয়ন ডলারের সুযোগ-সুবিধা দেওয়ার ফরমান জারি করেছেন সৌদি আরবের বাদশাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

রিয়াদ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জনগণকে শান্ত রাখতে কয়েক বিলিয়ন ডলারের সুযোগ-সুবিধা দেওয়ার ফরমান জারি করেছেন সৌদি আরবের বাদশাহ। দেশকে আঞ্চলিক অস্থিরতার প্রভাব মুক্ত রাখার চেষ্টায় বাদশাহ আবদুল্লাহ নাগরিকদের জন্য সুযোগ-সুবিধার এ ফরমান জারি করলেন। এ সমস্ত সুযোগ সুবিধার মধ্যে আছে দেশে কর্মসংস্থান সৃষ্টি করাসহ বেকারদের মাসিক তহবিল দেওয়া, ৫ লাখ নতুন বাড়ি নির্মাণ, স্বাস্থ্যসেবা ব্যয় এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ৬০ হাজার নতুন চাকরির পদ সৃষ্টি করা। সৌদি আরবের টেলিভিশনে এ ফরমান সরাসরি পড়ে শোনানো হয়। ৪ শ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার কারণে সৌদি আরব অন্যান্য আরব দেশগুলোর তুলনায় ভালোভাবে ক্রমবর্ধমান বেকারত্বের মতো সামাজিক চাপ সামলাতে সক্ষম। কিন্তু রাজতান্ত্রিক শাসব্যবস্থার দেশে জনগণের আরো বেশি বাক স্বাধীনতার দাবিতে শাসকগোষ্ঠীর ওপর চাপ বাড়ছে। সম নাগরিক অধিকারের দাবিতে সৌদি আরবে ইতোমধ্যেই বিক্ষোভ হয়েছে। স