ত্রিপোলি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়াকে 'নো ফ্লাই জোন' ঘোষণাসহ দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে 'প্রয়োজনীয় সব' ব্যবস্থা নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ।
এ অনুমোদনের মধ্য দিয়ে জাতিসংঘ কার্যত লিবিয়ায় সামরিক অভিযান পরিচালনার বিষয়ে সবুজ সংকেত দিলো।
বিদ্রোহ দমনে গাদ্দাফি বেনগাজিতে অভিযান চালানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ অনুমোদন দেওয়া হলো।
বৃহস্পতিবার রাতে রেডিওতে এক ভাষণে গাদ্দাফি বলেন, বিদ্রোহ দমনে প্রয়োজনে প্রত্যেক বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে যাবে তার সৈন্যরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১০২২ ঘ.
bdnews24