২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় মাদকচক্রের সন্ধানে যুক্তরাষ্ট্রের ড্রোন অভিযান

মেক্সিকোর দুর্র্ধষ মাদকচক্রের হদিস বের করতে যুক্তরাষ্ট্র চালকবিহীন গোয়েন্দা বিমান ব্যবহার করছে বলে বুধবার জানিয়েছে 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

মেক্সিকো, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকোর দুর্র্ধষ মাদকচক্রের হদিস বের করতে যুক্তরাষ্ট্র চালকবিহীন গোয়েন্দা বিমান ব্যবহার করছে বলে বুধবার জানিয়েছে 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা। এ ধরনের আক্রমণাত্মক পদক্ষেপের কারণে সার্বভৌমত্বের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। পত্রিকাটি জানায়, পেন্টাগন গত মাসেই ড্রোন পাঠিয়ে মেক্সিকোয় মাদকচক্র ধরার অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বিমানগুলো গত ফেব্র"য়ারিতে যুক্তরাষ্ট্রের একজন কাস্টমস এজেন্টকে গুলি করে হত্যা করার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে গোয়েন্দা কর্মকর্তাদের । গত মাসে মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কালডেরোন যুক্তরাষ্ট্র সফরকালে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ওয়াশিংটনে এক বৈঠকে এ অভিযান চালানোর ব্যাপারে একমত হন বলে জানায় পত্রিকাটি। তবে মাদকচক্রগুলোর বিরুদ্ধে অভিযানে বিদেশ থেকে এ ধরনের সহায়তায় সাংবিধানিক কাঠামো, রাজনৈতিক স্পর্শকাতরতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে উদ্বিগ্ন মেক্সিকোর কর্মকর্তারা। ২০০৬ সালে কালডেরোন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাদক চক্রগুলোর বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেন। এ পর্যন্ত এসব অভিযানে ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/২২০৬ ঘ.