জাপান, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত অঞ্চলে নিখোঁজ হাজারো প্রিয়জনকে খুঁজে ফিরছে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া জাপানিরা।
শুক্রবার জাপানে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিকুজেনতাকাতায় একটি আশ্রয়কেন্দ্রে ৫৪ বছর বয়সী ইউকো আবে বলেন, "আমি আমার বাবা-মা ও বড় ভাইকে খুঁজছি। কিন্তু এলাকার অবস্থা দেখে মনে হচ্ছে না তাদের আর পাবো।"
তিনি বলেন, টেলিফোন, মোবাইল ফোন কাজ না করায় দূরে বসবাসকারী আমার অন্যান্য ভাই-বোনদেরও জানাতে পারছি না যে আমি ভালো আছি।
জাপানের রাষ্ট্রীয় স
bdnews24