বেইজিং, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজেদের সমস্যার সমাধান নিজেদেরই করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন।
মধ্যপ্রাচ্য সফররত চীনা পররাষ্ট্র উপমন্ত্রী ঝাই জান এ আহ্বান জানান বলে শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়।
মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন চীনা মন্ত্রী।
মধ্যপ্রাচ্যের জনগণ নিজেদের উন্নয়নের জন্য যে দৃষ্টিভঙ্গী গ্রহণ করেছে তার প্রতি চীন শ্রদ্ধাশীল বলেও জানান তিনি।
ঝাই জান বলেন, "মধ্যপ্রাচ্যের দেশগুলির উচিত বাইরের কাউকে না জড়িয়ে নিজেদের সমস্যার সমাধান নিজেদেরই করা।"
তবে মধ্যপ্রাচ্যের উন্নয়ন ও শান্তির স্বার্থে চীন আন্তর্জাতিক স
bdnews24