২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির ওপর চাপ বাড়ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য গাদ্দাফির ওপর চাপ বাড়ানো হচ্ছে। ওদিকে, লিবিয়ায় 'নো ফ্লাই জোন' ঘোষণার দাবি করছে বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ত্রিপোলি/ব্রাসেলস, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য গাদ্দাফির ওপর চাপ বাড়ানো হচ্ছে। ওদিকে, লিবিয়ায় 'নো ফ্লাই জোন' ঘোষণার দাবি করছে বিদ্রোহীরা। শুক্রবার ওবামা বলেন, ব্রাসেলসে বৈঠকরত ইউরোপীয় ইউনিয়নের নেতারা গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে যাওয়ায় বাধ্য করতে সম্ভাব্য সব দিক বিবেচনা করছে। ওবামা বলেন, "গাদ্দাফির ওপর আমরা ধীরে ধীরে চাপ বাড়াচ্ছি। ক্রমশ সে নিঃসঙ্গ হয়ে পড়ছে।" আরব লীগ শনিবার কায়রো বৈঠকে লিবিয়ায় 'নো ফ্লাই জোন' ঘোষণা ও বিদ্রোহীদের দেশটির বৈধ কর্তৃপক্ষের স্বীকৃতির বিষয়ে আলোচনা করবে। লিবিয়ার নিরাপত্তা বাহিনীর বিমান ও ট্যাংক বহরসহ পদাতিক বাহিনীর হামলায় তেল বন্দর রাস লানুফ ও লড়াইয়ের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বিন জাওয়াদ থেকে পিছু হটছে বিদ্রোহীরা। নিরাপত্তা বাহিনীর হামলার মুখে টিকতে না পেরে ইতোমধ্যেই ত্রিপোলির পশ্চিমের জাউইয়া শহরের নিয়ন্ত্রণ ছেড়েছে তারা। এ পরিস্থিতিতে অবিলম্বে দেশটিতে 'নো ফ্লাই জোন' ঘোষণার জন্য আন্তর্জাতিক স