২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। বাহরাইনের রাজধানী মানামায় বিক্ষোভ চলছে। সৌদি আরবেও শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

রিয়াদ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। বাহরাইনের রাজধানী মানামায় বিক্ষোভ চলছে। সৌদি আরবেও শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। মানামার পার্ল স্কয়ারে জড়ো হয়েছে হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী। রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে তারা। ওদিকে, সৌদি আরবে পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ শহরে নিষেধ উপেক্ষা করে প্রায় ২শ শিয়া বিক্ষোভ করেছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বিক্ষোভস্থলের কাছে গুলির শব্দ শুনতে পাওয়া কথা জানিয়েছে। থেমে থেমে গুলি চলেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বিক্ষুব্ধ জনতা এক পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হলে পুলিশ তাদের মাথার ওপর দিয়ে গুলি ছুড়ে। ইয়েমেনের রাজধানীতেও শুক্রবার লাখো মানুষ সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহ বৃহস্পতিবার এ বছরের দেশের একটি নতুন সংবিধান প্রশ্নে গণভোট অনুষ্ঠান এবং সমান জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন নির্বাচনী আইন প্রণয়নের প্রস্তাব দেওয়ার পর জনতা এ বিক্ষোভে নামে। সালেহ এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। এ প্রস্তাব খুবই নগণ্য এবং অনেক দেরীতে তা দেওয়া হয়েছে বলে জানায় তারা। ছড়িয়ে পড়া আন্দোলনের ঢেউ ঠেকাতে উপসাগরের অন্যান্য দেশগুলো কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০১৮ ঘ.