হনুলুলু, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুনামি আতঙ্কে হাওয়াই দ্বীপপুঞ্জে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার জাপানে ভূমিকম্প পরবর্তী সুনামির পর প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামি সতর্কতা জারি হওয়ায় হাওয়াই এ উদ্যোগ নিলো।
পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রধান কয়েকটি দ্বীপ মাউই, কাওয়াই এবং বিশাল হাওয়াই দ্বীপপুঞ্জের প্রধান বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ নিুাঞ্চলের এলাকাগুলো থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অধিবাসীদেরকেসমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ ফিট ওপরে অথবা ১শ ফিট ভেতরে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ত্রাণকাজের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে জাপান। উদ্ধার অভিযানের জন্য পার্ল হারবার বন্দরে সব যুদ্ধজাহাজকে বন্দরে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৫ ঘ.
bdnews24