২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান যুদ্ধে সাধারণ মানুষ হত্যা বাড়ছে: জাতিসংঘ

আফগানিস্তান যুদ্ধে সাধারণ মানুষ হত্যা বাড়ছে। জাতিসংঘ বুধবার বার্ষিক এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

কাবুল, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- আফগানিস্তান যুদ্ধে সাধারণ মানুষ হত্যা বাড়ছে। জাতিসংঘ বুধবার বার্ষিক এক প্রতিবেদনে একথা জানিয়েছে। ২০১০ সালে নিহত হয়েছে ২,৭৭৭ জন বেসামরিক নাগরিক। এ সংখ্যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। গত চার বছর ধরে এ সংখ্যা ক্রমাগত বাড়ছে। এর মধ্যে ২০১০ সালেই তা বেড়েছে সবচেয়ে বেশি। জাতিসংঘ জানায়, ৭৫ শতাংশ বেসামরিক নাগরিক হত্যার জন্য দায়ী তালেবান ও অন্যান্য বিদ্রোহীরা। আর ন্যাটো ও আফগান বাহিনীর হাতে নিহত হচ্ছে ১৬ শতাংশ বেসামরিক নাগরিক। তবে সবচেয়ে উদ্বেগজনক হারে বাড়ছে সরকারী কর্মকর্তা, সাহায্য সংস্থার কর্মী এবং সরকারী বাহিনী ও ন্যাটো বাহিনীর জন্য কাজ করা সাধারণ মানুষ হত্যা। এ হার ১০৫ শতাংশ। আন্তর্জাতিক বাহিনীর কাছ থেকে আফগানদের কাছে ক্ষমতা হস্তান্তর ঠেকানোর জন্য জঙ্গিরা সরকারী কর্মচারী, রাজনীতিবিদ ও আদিবাসী বায়োজ্যোষ্ঠদের হামলার লক্ষ্যবস্তু করেছে। নিহত বেসামরিক নাগরিকদের বেশীরভাগই রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হচ্ছে। আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের সঙ্গে যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১১৮ ঘ.