২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উল্কাপিন্ডে বিস্ময়কর প্রাণের লক্ষণ

তিনটি উল্কাপিন্ডে ক্ষুদ্র ব্যাকটেরিয়া সদৃশ জীবাশ্ম খুঁজে পাওয়ার দাবি করেছেন নাসার একজন বিজ্ঞানী। আণুবিক্ষণিক এ প্রাণসত্তা পৃথিবীর বাসিন্দা নয় বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ওয়াশিংটন, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিনটি উল্কাপিন্ডে ক্ষুদ্র ব্যাকটেরিয়া সদৃশ জীবাশ্ম খুঁজে পাওয়ার দাবি করেছেন নাসার একজন বিজ্ঞানী। আণুবিক্ষণিক এ প্রাণসত্তা পৃথিবীর বাসিন্দা নয় বলে জানান তিনি। এই দাবি প্রমাণ হলে, মহাবিশ্ব জুড়ে প্রাণের অস্তিত্ব নিয়ে সন্দেহ দূর হবে এবং পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সৌরজগতের কোথাও থেকে আসতে পারে এই সম্ভাবনা জোরালো হবে। শুক্রবার রাতে 'দ্যা জার্নাল অব কসমোলজি'র অনলাইন সংস্করণে গবেষণাটি প্রকাশ করা হয়। অ্যাস্ট্রোবায়োলজিস্ট রিচার্ড হুভার এর এ গবেষণায় দাবি করা হয়, তিনটি উল্কাপিন্ডের ভিতর দিকের অংশের নতুন ফাটলে সায়ানোব্যাকটেরিয়ার মত আণুবিক্ষণিক জিবাশ্মের আলামত আছে। সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু-গ্রীণ অ্যালজি বা নিলাভ-সবুজ শৈবাল প্রায়ই পুকুরে দেখা যায়। রোববার এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে হুভার জানান, এই আণুবিক্ষণিক কাঠামোগুলোতে প্রচুর কার্বন আছে এবং নাইট্রোজেন প্রায় নাই। কার্র্বন পৃথিবীতে বিরাজমান প্রাণের গাঠনিক উপাদান। অ্যাস্ট্রোবায়োলজিস্ট রিচার্ড হুভার চরম পরিবেশে বাঁচতে সক্ষম আণুবিক্ষণিক জীব অনুসন্ধানী বিশেষজ্ঞ। তিনি অ্যালবামায় নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে কর্মরত গবেষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮১৭ঘ.