২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাস লানুফে বিমান হামলা, ইউরোপকে গাদ্দাফির সতর্কতা

লিবিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ তেল বন্দর রাস লানুফে বিমান হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সরকার পতন হলে অভিবাসী সামলানো কঠিন হবে বলে ইউরোপকে সতর্ক করেছেন গাদ্দাফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

রাস লানুফ, আফ্রিকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ তেল বন্দর রাস লানুফে বিমান হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সরকার পতন হলে অভিবাসী সামলানো কঠিন হবে বলে ইউরোপকে সতর্ক করেছেন গাদ্দাফি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাজধানী ত্রিপোলির চারশ' মাইল পূর্বের রাস লানুফ তেল বন্দরে গাদ্দাফি অনুগত নিরাপত্তা বাহিনীর বিমান হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী মোখতার দোবরাগ রয়টার্সকে বলেন, "একটি বিমান থেকে দুটি রকেট ছোড়া হয়েছে। হামলায় কেউ নিহত হয়নি।" শহরটির দুটি তল্লাসি চৌকির একটিতে এ হামলা হয়েছে বলে জানান তিনি। লিবিয়ায় হামলা বন্ধের জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে এ হামলা চালাচ্ছেন গাদ্দাফি। উপরন্তু ইউরোপ এবং ভূমধ্যসাগরের উত্তরের দেশগুলোকে সতর্ক করে তিনি বলেছেন, "তার পতন ঘটলে হাজার হাজার মানুষ ইউরোপে পাড়ি জমাবে। ফলে ইউরোপকে অভিবাসীর চাপ সামলাতে হবে।" ফ্রান্স টোয়েন্টিফোর টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে গাদ্দাফি বলেন, আল কায়েদা বিরোধী লড়াই ও অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে ইউরোপের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করে লিবিয়া। "লাখ লাখ কালো মানুষ ভূ-মধ্যসাগর হয়ে ফ্রান্স ও ইতালিতে ঢুকতে চায় এবং লিবিয়া সেখানে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করে।", বলেন তিনি। ওদিকে, বিদ্রোহীদের ওপর হামলা চলতে থাকার মধ্যেই সংকট নিরসনে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছে সরকার। গাদ্দাফির এক সহযোগী এ আহ্বান জানান। কিন্তু গাদ্দাফির পদত্যাগের আগে কোনো আলোচনা নয়-জানিয়ে সে আহ্বান প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। লিবিয়ার ১৯ শ' আশির দশকের প্রধানমন্ত্রী জাদাল্লাহ আজুস আল-তালহি রাষ্ট্রীয় টেলিভিশনে স