২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া সংকট: তেলের দাম আরো বেড়েছে

লিবিয়ায় রাজনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

হংকং, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় রাজনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে। সোমবার যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১০৬ ডলারে পৌঁছায়। প্রতি ব্যারেল আইসিই ব্রেন্ট তেল বিক্রি করছে ১১৭ দশমিক ২৮ ডলারে। আফ্রিকায় খনিজ তেলের সবচেয়ে বড় যোগানদার লিবিয়ায় গত তিন সপ্তাহ ধরে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষপাটে সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে-এই আশঙ্কায় তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে। অস্ট্রেলিয়ার কমোডিটি ব্রোকিং সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক জোনাথন বারাট বলেন, "লিবিয়ার পরিস্থিতি বাজারে ভয় ধরিয়ে দিচ্ছে। প্রতিবার তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে যার যেটুকু সামর্থ্য তাই দিয়ে তেল কিনে নিচ্ছে। ফলে তেলের দাম ক্রমাগত বড়েই চলেছে।" সরবরাহে কোনো বিঘ