২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চে'র মটরসাইকেল সঙ্গী আর নেই

আর্নেস্তো চে গুয়েভারার শৈশবের বন্ধু ও মটরসাইকেল সঙ্গী আলবার্তো গ্রানাদো হাভানায় ৮৮ বছর বয়সে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আর্নেস্তো চে গুয়েভারার শৈশবের বন্ধু ও মটরসাইকেল সঙ্গী আলবার্তো গ্রানাদো হাভানায় ৮৮ বছর বয়সে মারা গেছেন। ১৯৫১ সালে বন্ধু গ্রানাদোকে নিয়ে মটরসাইকেলে আট মাস ঘুরে ল্যাতিন আমেরিকার পরিস্থিতি দেখেন চে। ওই ভ্রমণের মধ্য দিয়েই সামাজিক শোষণ ও অন্যায় থেকে মানুষের মুক্তির জন্য সংগ্রামে অনুপ্রাণিত হন চে গুয়েভারা। চে ও আলবার্তোর ওই ভ্রমণ কাহিনী নিয়ে ২০০৪ সালে 'দ্য মটরসাইকেল ডায়রিজ' চলচ্চিত্র নির্মিত হয়। ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে গেরিলা যুদ্ধে যোগ দিয়ে ১৯৫৯ সালে কিউবার স্বৈরশাসক ফুলজেনসিও বাস্তিতাকে উৎখাত করেন চে। সে বছরই আলবার্তোকেও কিউবায় আমন্ত্রণ জানান তিনি। রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আলবার্তোর স্বাভাবিক মৃত্যু হয়েছে। গ্রানাদোর ইচ্ছা অনুযায়ী তার মৃতদেহ পুড়িয়ে তার ছাই কিউবা, আর্জেন্টিনা ও ভেনেজুয়েলায় ছড়িয়ে দেওয়া হবে। আর্জেন্টিনার কর্দোবায় ১৯২২ সালের ৮ অগাস্ট জন্ম নেন গ্রানাদো। ১৯৬১ সালে কিউবায় গিয়ে হাভানা বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়নে লেখাপড়া করেন তিনি। বলিভিয়ায় বিপ্ল