২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যের প্রেরণায় বিক্ষোভের আশঙ্কায় চীন সরকারের হুঁশিয়ারি

গণতন্ত্রের দাবিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একের পর এক গণআন্দোলনের হিড়িকে নিজ দেশে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক করেছে চীন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 07:46 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

বেইজিং, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণতন্ত্রের দাবিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একের পর এক গণআন্দোলনের হিড়িকে নিজ দেশে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক করেছে চীন সরকার। শনিবার দেশটির সরকারি গণমাধ্যমগুলোতে দেশের জনগণের উদ্দেশে দেওয়া ঘোষণায় আরো বলা হয়, কমিউনিস্ট পার্টি শাসিত চীনের স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি 'বিপর্যয়' ডেকে আনবে। মধ্যপ্রাচ্যের গণআন্দোলনের ঢেউ চীনের পরিবেশকেও অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা করে দেশটির সরকার চাইনিজ ওয়েবসাইটগুলোর ওপর আরো কঠোর নিয়ন্ত্রণ এবং বিদেশি সাংবাদিকদের উপরে বিধিনিষেধ আরোপ করেছে তারা। চীনে কমিউনিস্ট পার্টির মুখপত্র বেইজিং ডেইলিতে বলা হয়, স্থিতিশীলতা এক ধরনের আশীর্বাদ, বিশৃঙ্খলা এক ধরনের দুর্যোগ। চীনের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী দিনে এ ঘোষণা দেওয়া হলো। এ অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেন, মুদ্রাস্ফীতি চীনের স্থিতিশীলতা বিঘি