ভ্যাটিক্যান সিটি, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজের লেখা এক নতুন বইয়ে বহু বছরের পুরনো গুরুতর অভিযোগ থেকে ব্যাক্তিগতভাবে ইহুদিদের মুক্তি দিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ওই অভিযোগের কারণে প্রায় দুই হাজার বছর ধরে খৃস্টান ও ইহুদিদের সম্পর্ক চরম বৈরী হয়ে আছে।
পোপ বেনডিক্টের এ বই প্রকাশ পাবে আগামী সপ্তাহে। "নাজারেথের যিশু" শীর্ষক এ বইটির দ্বিতীয় খন্ডের এক অধ্যায়ে জটিল ধর্মতাত্ত্বিক ও বাইবেল বিশ্লেষণের মাধ্যমে তিনি খ্রীস্টধর্মের প্রবর্তক যিশুখ্রীস্টের ক্রুশবিদ্ধ নির্মম হত্যাকান্ডের দায় থেকে ইহুদিদের মুক্তি দিয়েছেন।
বুধবার ভ্যাটিক্যান বইটির আংশিক ছাপানো অংশ প্রকাশ করে।
রোমান ক্যাথলিক চার্চ ১৯৬৫ সালে দ্বিতীয় ভ্যাটিক্যান কাউন্সিলের গুরুত্বপূর্ণ এক দলিলে আনুষ্ঠানিকভাবে খ্রীস্ট হত্যার দায় ইহুদি স
bdnews24