২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি বাহিনীর দখলে লিবিয়ার ব্রেগা শহর

লিবিয়ায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের ব্রেগা শহর পুনর্দখল করেছে গাদ্দাফি বাহিনী। গাদ্দাফির পাঠানো সেনা বাহিনী গাদ্দাফি-বিরোধীদের সঙ্গে তুমুল লড়াইয়ের পর শহরটি দখল করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

বেনগাজি, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের ব্রেগা শহর পুনর্দখল করেছে গাদ্দাফি বাহিনী। গাদ্দাফির পাঠানো সেনা বাহিনী গাদ্দাফি-বিরোধীদের সঙ্গে তুমুল লড়াইয়ের পর শহরটি দখল করে। বিদ্রোহী নিয়ন্ত্রিত লিবিয়ার পূর্বাঞ্চলে একনায়ক গাদ্দাফির এটাই প্রথম সম্মিলিত পাল্টা আক্রমণ। ত্রিপোলি থেকে ৮ শ কিলোমিটার দূরের মার্সা আল ব্রেগা শহরটি এর আগে দখলে নিয়েছিলো গাদ্দাফি-বিরোধী বাহিনী। পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকাই তারা দখল করে। মধ্য ফেব্র"য়ারিতে লিবিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শুরুর কিছুদিন পর থেকেই ব্রেগা শহর এলাকা পর্যন্ত পূর্ব লিবিয়ার প্রায় পুরোটাতেই অবস্থান পাকাপোক্ত করে গাদ্দাফি বিরোধী বাহিনী। লিবিয়া জুড়ে আদিবাসী নেতারাসহ, সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা এবং কয়েকটি সেনা ইউনিট গাদ্দাফি-বিরোধী বিদ্রোহী বাহিনীতে যোগ দিয়েছে। তাদের অগ্রযাত্রার রাশ টেনে ধরার চেষ্টায়ই আবার ব্রেগা দখল করলো গাদ্দাফি বাহিনী। বিদ্রোহী বাহিনীর সেনা কর্মকর্তারা বুধবার ব্রেগা শহর গাদ্দাফি বাহিনীর হাতে চলে যাওয়ার কথা জানিয়েছেন। ব্রেগা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে আজদাবিয়াহ শহরের এক কর্মকর্তা মোহাম্মদ ইউসেফ এ খবরের সত্যতা স্বীকার করে রয়টার্সকে জানান, ব্রেগায় বিমান থেকে বোমা হামলা হয়েছে এবং গাদ্দাফি বাহিনী শহরটি পুনর্দখল করেছে। পূর্বাঞ্চলের আরো দু'জন কর্মকর্তা এ শহরটি আক্রান্ত হওয়া ও গাদ্দাফি অনুগতদের হাতে চলে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪০ ঘ.