কায়রো, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরে গণতান্ত্রিক উত্তরণে সংবিধান সংশোধনীর ওপর আগামী ১৯ মার্চ গণভোট অনুষ্ঠান করা এবং জুনে পার্লামেন্ট নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সামরিক বাহিনী।
গণবিক্ষোভের মুখে ১১ ফেব্র"য়ারি ৩১ বছরের শাসক হোসনি মুবারকের পদত্যাগের পর ক্ষমতায় আসা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল এ সময়সীমা নির্ধারণ করেছে।
নাম প্রকাশ না করে এক সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, "আগামী মাসগুলোতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর জন্য তরুণদের ঘোষিত এ সময়সীমা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।"
গত সপ্তাহে সুপ্রিম কাউন্সিলের সঙ্গে সাক্ষাৎ করা তরুণ নেতারা বলেন, জুনে পার্লামেন্ট নির্বাচন ও তার ছয় সপ্তাহ পরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২০৪ঘ.
bdnews24