২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

পিএইচডি গবেষণায় লেখা নকল করা নিয়ে কেলেঙ্কারির মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী কার্ল-টেয়োডোর সু গুটেনব্যার্গ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

বার্লিন, ১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পিএইচডি গবেষণায় লেখা নকল করা নিয়ে কেলেঙ্কারির মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী কার্ল-টেয়োডোর সু গুটেনব্যার্গ। বার্লিনের প্রতিরক্ষামন্ত্রণালয়ে তড়িঘড়ি আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মঙ্গলবার এই পদত্যাগের কথা জানিয়েছেন গুটেনব্যার্গ। গুটেনব্যার্গের বিরুদ্ধে কয়েকদিন আগেই অভিযোগ ওঠে যে, তিনি পিএইচডি গবেষণাপত্রের বিভিন্ন অংশ অন্যের লেখা থেকে নিয়ে নিজের বলে চালিয়ে দিয়েছেন। ২০০৬ সালে এ গবেষণা পত্রটি তৈরি করে জমা দেন তিনি। ]জার্মানির কয়েকটি দৈনিক গুটেনবার্গের বিরুদ্ধে অভিযোগ তোলে, নিজের পিএইচডি গবেষণাপত্রের বেশ কিছু অংশ তিনি নকল করেছেন, কিন্তু সূত্রের নাম সঠিকভাবে উল্লে