২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় সহিংসতায় নিহত ৩

তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলীর সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

তিউনিস, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলীর সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত তিন জন নিহত হয়েছে। গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যান বেন আলী। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শনিবার বেন আলীর সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিন জন নিহত ও ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় একশ' মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, "গ্রেপ্তারকৃতরা বেন আলীর আমলের কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।" এক প্রত্যক্ষদর্শী জানায়, শুক্রবার তিউনিসের বার্সেলোনা স্টেশন এলাকায় বেশ কিছু যুবক লাঠি নিয়ে দোকানে ভাংচুর চালালে তাদেরকে থামাতে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৬১৯ ঘ.