২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিক্ষোভে সহিংসতায় আরো ৭ জন নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে শুক্রবার বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংতায় আরো সাত জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

এডেন, ইয়েমেন, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে শুক্রবার বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংতায় আরো সাত জন নিহত হয়েছে। এডেনের এক চিকিৎসক শনিবার রয়টার্সকে বলেন, সহিংসতায় সাত জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এডেনে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। সে সময় সরকার সমর্থকরাও রাজপথে নেমে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'র পক্ষে স্লোগান দেয়। এ চার জনের মৃত্যুতে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। তিউনিসিয়া ও মিশরের সফল গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে প্রেসিডেন্ট সালেহ'র ৩২ বছরের শাসনাবসানের দাবিতে ১৭ ফেব্র"য়ারি ইয়েমেনে বিক্ষোভ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০০২ ঘ.