২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাঙ্কারবাহী বিমান সরবরাহের চুক্তি পেল বোয়িং

যুক্তরাষ্ট্রের তেলের ট্যাঙ্কারবাহী ১৭৯ টি বিমান সরবরাহের ৩ হাজার ৫শ' কোটি মার্কিন ডলারের চুক্তি পেয়েছে বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং। এ ক্ষেত্রে তারা প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাসকে টপকে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের তেলের ট্যাঙ্কারবাহী ১৭৯ টি বিমান সরবরাহের ৩ হাজার ৫শ' কোটি মার্কিন ডলারের চুক্তি পেয়েছে বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং। এ ক্ষেত্রে তারা প্রতিদ্বন্দ্বী ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাসকে টপকে গেছে। বিবিসি অনলাইন জানায়, প্রায় একদশক ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অংকের অর্থচুক্তি পাওয়ার দৌড়ে ছিল বিমান প্রস্তুতকারক এই দুই প্রতিষ্ঠান। এরআগে প্রায় একদশক ধরে এই চুক্তি করার দুটি উদ্যোগ ব্যর্থ হয়। এই চুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে যথাযথ যুক্তি সহকারে প্রতিবাদ জানানোর জন্য এয়ারবাস ১০ দিনের সময় পাবে। প্রতিবাদ জানানোর পর মার্কিন সরকারের সংশ্লিষ্ট সংস্থাও সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য ১০০ দিন সময় পাবে। চুক্তির এই সিদ্ধান্ত বলবৎ থাকলে তা হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও কানসাসের জন্য সুখবর। কারণ সেখানেই বোয়িং-এর অধিকাংশ ট্যাঙ্কারগুলো তৈরি হবে। তবে ইতোপূর্বে ট্যাঙ্কারবাহী বিমান সরবরাহের যে টেন্ডার আয়োজন করা হয় তাতে ইউরোপীয় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসই চুক্তিটি পেতে যাচ্ছে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত চুক্তিটি পায় মার্কিন প্রতিষ্ঠান বোয়িং। শিকাগোয় অবস্থিত বোয়িং-এর সদরদপ্তরে এখন উৎসবের আমেজ। অন্যদিকে এই চুক্তি হাতছাড়া হওয়ায় ইউরোপীয় বাণিজ্য বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫১৪ ঘ.