২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

ইসরায়েলের বিরশিবা শহরের আবাসিক এলাকা লক্ষ করে গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি জঙ্গিরা। জবাবে ইসরায়েলও গাজায় বিমান হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

বিরশিবা (ইসরায়েল) ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের বিরশিবা শহরের আবাসিক এলাকা লক্ষ করে গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি জঙ্গিরা। জবাবে ইসরায়েলও গাজায় বিমান হামলা চালিয়েছে। বুধবার এ হামলা-পাল্টা হামলা চালানো হয় বলে উভয়পক্ষের কর্তৃপক্ষ জানিয়েছে। বিরশিবার ফিলিস্তিনি জঙ্গিদের রকেট হামলায় একটি বাড়ি ও গাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিরশিবার মেয়র রুবিক ডানিলোভিচ এ কথা বলেন। ডানিলোভিচ ইসরায়েলের চ্যানেল ওয়ানকে বলেন, "একটি রকেট আঘাত হেনেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।" রকেট হামলার জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় রাতে বিমান হামলা চালায়। গাজার অধিবাসীরা জানায়, তারা রাতভর ক্রমাগত যুদ্ধবিমান ওড়ার শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলের এই বিমান হামলায় পূর্বাঞ্চলীয় গাজায় অন্তত ৩ জন ফিলিস্তিনি জঙ্গি নিহত হয়েছে বলে জানানো হয়। ফিলিস্তিনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইসরায়েলের ট্যাঙ্ক বাহিনী সীমান্তবর্তী শহরে হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করে। এর জবাব দিতেই রকেট হামলা চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫৩৩ ঘ.