ইস্তাম্বুল, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লিবিয়ার বেনগাজি থেকে ৩ হাজার তুর্কিকে সরিয়ে নিতে শুরু করেছে তুরস্ক। বুধবার ভোরে ফেরিতে করে বেনগাজি ছেড়েছে তুর্কি নাগরিকরা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ১৫শ তুর্কিকে নিয়ে ওসমান গাজি নামের একটি ফেরি ভোর ৫ টায় বেনগাজি ছেড়েছে।
এছাড়া, আরো ১৫শ' তুর্কিকে নিয়ে বেনগাজি ছেড়েছে ওরান গাজি নামের আরেকটি ফেরি।
২০ ঘণ্টা পর তারা তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মারমারিস এ পৌঁছবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৫ ঘ.
bdnews24