২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে জরুরি অবস্থা প্রত্যাহারে ক্যামেরনের তাগাদা

মিশরে জরুরি অবস্থা তুলে নেওয়ার তাগাদা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মুবরকের পতনের পর প্রথম বিদেশি নেতা হিসেবে মিশর সফর করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

কায়রো, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরে জরুরি অবস্থা তুলে নেওয়ার তাগাদা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মুবরকের পতনের পর প্রথম বিদেশি নেতা হিসেবে মিশর সফর করেন তিনি। সোমবার কায়রো পৌঁছে ক্যামেরন দেশটির শীর্ষ সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ মীর হুসেন তান্তাভির সঙ্গে সাক্ষাতে শিগগিরই জরুরি অবস্থা প্রত্যাহারের আহ্বান জানান। গণবিক্ষোভের মুখে ১১ ফেব্র"য়ারি তিন দশকের শাসক মুবারকের পদত্যাগের পর ক্ষমতায় আসা এ শীর্ষ সামরিক পরিষদ মিশরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্র"তি দেয়। ক্যামেরন তান্তাভিকে বলেন, "গণতান্ত্রিক উত্তরণে আমরা কিভাবে সহায়তা করতে পারি তা শোনাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।" তবে ক্যামেরন মিশরের সবচেয়ে সংগঠিত বিরোধী রাজনৈতিক শক্তি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নাকচ করেছেন। ব্রিটিশ কর্মকর্তারা বলেন, ওয়াশিংটনের সন্দেহের তালিকায় থাকা মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সাক্ষাৎ করবেন না প্রধানমন্ত্রী ক্যামেরন। ১৯৮১ সাল থেকে মিশরের ক্ষমতায় থাকা স্বৈরশাসক মুবারকের পতনের পর দেশটির সঙ্গে নতুনভাবে সম্পর্কোন্নয়নের চেষ্টায় তৎপর বিদেশি নেতারা। সোমবার কায়রো যাওয়ার আগে ক্যামেরন সাংবাদিকদের জানান, সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের জন্য মিশরের নতুন প্রশাসনের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক বাড়াতে চান তিনি। তিনি বলেন, "আমাদের মধ্যে বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে এবং তা আরো বাড়াতে চাই আমরা।" ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোনেরও মঙ্গলবার মিশর সফেরে যাওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০৪ঘ.